রাজস্থলীতে পেশাদার সাংবাদিক সংগঠনের মাসিক সভা


রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলীতে পেশাদার সাংবাদিক-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১০ সেপ্টেম্বর ক্লাব-এর নিজস্ব অফিসে সংগঠনের সভাপতি আজগর আলী খান-এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সামনে কমিটির নির্বাচন অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারণী ফোরামে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা হারাধন কর্মকার, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, সহসভাপতি চাথোয়াইমং মারমা, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, যুগ্ন সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, নির্বাহী সদস্য, উচাপ্রু মারমা, মিন্টু কান্তি নাথসহ অন্যরা।
রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি বলেন, রাজনৈতিক অপশক্তি, রাজনৈতিক নতুন শক্তি উত্থান, দুর্নীতিবাজ চক্র, মাদক-চোরাকারবারী ও সরকারী সম্পদ লুন্ঠনকারী সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য এখনও বিপজ্জনক। তার হুমকি মোকাবিলায় সাংবাদিক সমাজের সুদৃঢ় ঐক্য গড়া যেমন জরুরি, অপরদিকে সরকারের তরফ থেকে আইনি সাপোর্ট দেয়া জরুরি এবং নতুন বাংলাদেশের নতুনভাবে সাংবাদিকদের অগ্রগতি কামনা করা।
এ ছাড়াও তিনি “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান। সাংবাদিকরা সাংবাদিকদের নিজেদের শত্রু কিন্তু কারো সাথে কারোরই পেশাদারিত্ব সম্পর্ক নেই! অথচ ঐক্য ছাড়া কোন সমাজ, জাতি বা গোষ্ঠী-সম্প্রদায়ের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

















