এথলেট কাইফুজ আনামের পাশে সেনাবাহিনীর লংগদু জোন

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মেধাবী এথলেট কাইফুজ আনাম এর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তিন বীর লংগদু জোন। ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় লংগদু জোন সদরে রানিং সু(কেটস) কিনার জন্য নগদ আট হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

এ সময় দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন উপস্থিত ছিলেন। এবারের জাতীয় এথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেয়া বাঘাইছড়ির কৃতি সন্তান মো: কাইফুজ আনাম রাঙ্গামাটি জেলার একমাত্র এটলেথ হয়ে ঢাকায় অনুষ্ঠিত সামার এটলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতোমধ্যে ৫ হাজার মিটার দৌড়ে সাফল্যের সহিত সব ধাপ অতিক্রম করে নির্বাচিত হয়েছেন।

কাইফুজ আনাম দুরছড়ি মুসলিমপাড়া গ্রামের ফরিদুল আলমে তিন ছেলের মধ্যে দ্বিতীয়। সহায়তা শেষে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে কাইফুজ আনামকে সহযোগিতা করা হয়েছে।

সেনাবাহিনী এমন মেধাবী খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে। সে যদি আগামীতে সেনাবাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক হয় তাহলে তার জন্য সেনাবাহিনীর দরজা সবসময় খোলা রয়েছে। লংগদু জোনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। কাইফুজ আনামের বিষয়টি নজরে আনায় এ সময় জোন কমান্ডার বাঘাইছড়ি উপজেলা কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি ওমর আলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন