থানায় জিডি, উদ্বিগ্ন পরিবার

রাজস্থলীতে চার দিনেও নিখোঁজ মারমা কিশোরীর সন্ধান মেলেনি

fec-image

রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া বিহার পাড়া নিজ বাড়ি থেকে বের হয়ে চিংম্রাসিং মারমা (১৫) নামে দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের চতুর্থ দিনেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় জিডি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) চন্দ্রঘোনা থানার ওসি সাকের হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিখোঁজ চিংম্রাসিং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিহার পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য উখ্যাই মারমার মেয়ে। মেয়েটি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ও ২০২৭ সালের এস এস সি পরীক্ষার্থী। এ নিয়ে পরিবারে চলছে চরম উৎকণ্ঠা।

নিখোঁজ কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, কিশোরী গত ১৩ জুন শনিবার বাড়ী হতে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরেনি। বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

ঘটনার পর শনিবার (১৩জুন) বিকেলে নিখোঁজ চিংম্রাসিং এর বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়রি করেন। তবে ৪ দিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি সাকের হোসেন বলেন, “নিখোঁজ কিশোরীর বাবা থানায় জিডি করেছেন। কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন