রামুর মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট

উপজেলা প্রতিনিধি, রামু :  
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান হাকিম বলেছেন, ছাত্রছাত্রীদের শিক্ষার সকলস্তুরে পারদর্শী হতে হবে। অধিক পড়াশোনার মাধ্যমে ভালো শিক্ষার্থীর যোগ্যতা অর্জন করতে হবে। কারণ আদর্শবান ও মেধাবি শিক্ষার্থীরাই দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে পারে। বিশ্বায়নের বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জনেও শিক্ষার্থীদের অধিক মনোনিবেশ করতে হবে।

রামু উপজেলার রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলে ২০১৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নৈতিক চরিত্র গঠনে স্ব-স্ব ধর্মীয় জ্ঞান অর্জন ও অনুশাসন মেনে চলার অনুরোধ জানান।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দাতা সদস্য মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, দাতা সদস্য মাওলানা নুরুল হক সিকদার, পরিচালনা কমিটির সদস্য ঈসা সালাহ উদ্দিন মুরাদ, রূপালী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক মামুনুর রশিদ, আরিফুর রশিদ, ইউপি সদস্য ফরিদুল আলম।

অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাশেম এবং ২০১৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান, দশম শ্রেণির শিক্ষার্থীরা। এতে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক ছালামত উল্লাহ। বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, দশম শ্রেণির ছাত্রী উম্মে আয়মন উম্মি। ছাত্রছাত্রীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সপ্তম শ্রেণির ছাত্র তানছিরুল হক ফাহিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক তড়িৎ চক্রবর্তী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন