রোয়াংছড়িতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

fec-image

সারাদেশের মতো পাহাড়ি জনপদ পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে বছরে প্রথম দিনের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে বই বিতরণে উৎসব।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাকারিয়া হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল হোসেন, প্রধান শিক্ষক চয়ইমং মারমা, ইউআরসি ইনস্ট্রক্টর মমিনুল ইসলাম।

এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা পাঠ্য বইসহ শিশুদের হাতে নতুন বই তুলে দেন নির্বাহী অফিসার আতিকুল মামুন।

এছাড়া তুলাছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিল্যালয়সহ ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ হাজার কোমল মতি শিক্ষার্থীদের হাতে এক যোগে নতুন পাঠ্যবই গ্রহণ করেছে।

প্রথম শ্রেণির থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষার্থীরা শতভাগ পাঠ্যপুস্তক হাতে পেয়েছেন। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশিতে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রোয়াংছড়ি, শিক্ষার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন