লংগদুতে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক আটক


রাঙামাটির লংগদু উপজেলা থেকে বিপুল পরিমান গাঁজাসহ মো. আজিজুল ইসলামকে (৩৪) আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইনিমুখ ইউনিয়নের মালাদ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী মালাদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে এক যুবকসহ বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে।
লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, গাঁজাসহ আটক যুবককে লংগদু থানা পুলিশের প্রতিনিধির কাছে সোপর্দ করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment
















