Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সন্তু লারমার অসহযোগ: রাঙামাটিতে ‘হাট-বাজার বর্জন’ কর্মসূচি চলছে

Rangamati Pic-29-07-15-1

স্টাফ রিপোর্টার:
পার্বত্য শান্তিচুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় হাটবাজার বর্জনের কর্মসূচী চলছে।

বুধবার সকাল থেকে শহরের বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার, কলেজ গেইট এলাকার কোন হাট-বাজার বসেনি। খোলেনি কোন প্রকার দোকান পাটও। তবে যে কোন নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে শহরের বিভিন্ন হাট-বাজার ও স্থানীয় দোকান পাট খোলেনি। রাস্তা ঘাটে তেমন কোন গাড়িও চলাচল করছেনা। নাশকতার ভয়ে স্থানীয় পাহাড়ি-বাঙালীরা অনেকটা কোনঠাঁসা হয়ে আছে। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকর্মীদের শহরের বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করতে দেখা গেছে।

এদিকে বুধবার রাঙামাটি শহরের প্রধান বাজার বনরূপায় হাটের দিন থাকলেও দূর থেকে কোন পাহাড়ি-বাঙালী সবজি ব্যবসায়ী পণ্য বিক্রেতা আসেনি। শহরে বাজার বর্জনের কর্মসূচী থাকলেও এক রকমের হরতালের মত পালিত হচ্ছে জেএসএসের এ কর্মসূচী।

স্থানীয়দের মধ্যে বিরাজ করছে সাম্প্রদায়িক সহিংসতার আতঙ্ক। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহর এলকায় কিছু হালকা অটোরিক্সা ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করছে না।

রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, জনসংহতি সমিতির হাট-বাজার বর্জন কর্মসূচী এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা শহরে টহল দিচ্ছে। এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন