নারী ও শিশুর নিরাপত্তায় সরকার চরম ব্যর্থ : সাচিং প্রু জেরী

fec-image

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি সাচিং প্রু জেরী বলেছেন- নারী ও শিশুর নিরাপত্তায় বর্তমান সরকার চরম ব্যর্থ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি এখনই ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত।

দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে শহরের চৌধুরী মার্কেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে আরো বক্তব্য রাখেন বান্দরবান বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবুর রশিদ ও জাহাঙ্গীর আলম, পৌর নেতা নাছির উদ্দিন চৌধুরী, যুবদল সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শিমুল দাশ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ, সাধারণ সম্পাদক অমিত ভূষন, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি দৌলতুল কবির খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদিক উম্ম কুলছুম রিনা, মৎস্যজিবী দলের সভাপতি আবুল হাসেম প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষণ, বিএনপি, সাচিং প্রু জেরী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন