সালাহ উদ্দিন আহমদকে ফেরৎ দিন: কক্সবাজার বিএনপি
বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেয়ার দাবী জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী এক বিবৃতিতে এ দাবী জানায়।
বিবৃতিতে শাহজাহান চৌধুরী আরও জানান, সালাহ উদ্দিন আহমদের সন্ধান না দেয়ায় জেলা বিএনপির পরবর্তী করণীয় বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এদিকে সালাহ উদ্দিন আহমদকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে বুধবার রাতে তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবদুর রকিব জানিয়েছেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোন ধরণের বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
Facebook Comment


















