Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সীল করে দেয়া হয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত   

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

সীল করে দেয়া হয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত। মিয়ানমারে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।  এরই প্রেক্ষিতে সীল করে দেয়া হয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়া্নমারের সঙ্গে আমরা (বাংলাদেশ) বর্ডার সীল করে দিয়েছি। এখন আর কাউকে (রোহিঙ্গা বা অন্যান্য মিয়ানমার নাগরিক) ঢুকতে দেয়া হবে না।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে সফররত জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা বর্ডার অনেক খুলে রেখেছি।  এখন আর খোলা হবে না। এখন অন্যরা খুলে রাখুক।  আমরা বর্ডার সীল করে দিয়েছি।  মিয়ানমার রোহিঙ্গাদের পর এবার সাধারণ বৌদ্ধ ও উপজাতিদের তাড়িয়ে দিচ্ছে।

ইতোমধ্যে এদের অল্প সংখ্যক বাংলাদেশে প্রবেশ করেছে। কয়েকজনকে সীমান্ত থেকে ফেরতও পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত রাখাইন আর্মি (বিদ্রোহী গোষ্ঠি) ও মিয়ানমার আর্মির মধ্যে সংঘর্ষের কারণে রোহিঙ্গাদের পর এবার বৌদ্ধ ও অন্যান্য এথনিক গ্রুপ দেশ ছাড়ছেন।  তারা দেশ ছেড়ে বাংলাদেশে আসছেন।  তবে আমরা বর্ডার সীল করে দিয়েছি।

এর আগে গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে জরুরি তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনু বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন