সুষ্ঠু নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। একই সঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই। কেবল নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে।

তিনি বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন তারা নিজেদেরকে সেই স্থানে রেখেছেন যে তারা নির্বাচিত হননি। এই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা জনগণ স্বাগত জানাচ্ছে না। ভারত সরকার স্পষ্ট করেছে যে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কিন্তু তা ঘটছে না।’

এর আগে তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি।

তিনি আরো বলেন, ‘নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’

হর্ষবর্ধন শ্রিংলা অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে। রাজনৈতিক ফায়দার জন্য তাদের ছাড় দেওয়া হচ্ছে। এই প্রবণতা ভারতের সুরক্ষা ও ভবিষ্যত উন্নয়নের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।’

সাম্প্রতিক সময়ে প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘বাংলাদেশিদের ভারতে এসে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। এটি বাংলাদেশেরই ভুল সিদ্ধান্ত। এর প্রভাব ভবিষ্যতে খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রেই পড়বে এবং বাংলাদেশ পিছিয়ে পড়বে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বাংলাদেশ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন