সৌদি তেল কোম্পানিতে হ্যাকারদের সাইবার হামলা

fec-image

সৌদি আরবের ‘আল-সাফি’ তেল কোম্পানির বিরুদ্ধে ‘নাসির হ্যাকার্স’ নামে একটি গোষ্ঠী সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। সাইবার হামলার মাধ্যমে আল-সাফি কোম্পানির চুক্তি সম্পর্কিত গোপনীয় তথ্য, ব্যক্তিগত চিঠিপত্র এবং পুরো সৌদি শহরে থাকা জ্বালানি স্টেশনগুলোর বিবরণ তথ্য তারা হাতে পেয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়  হ্যাকের মাধ্যমে পাওয়া তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে ‘নাসির হ্যাকার্স’ ।

প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে তারা সৌদি আরবের ভেতরে যাদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেছে, তাদের উদ্দেশে বার্তা দিয়ে অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

এর আগে, হান্দালা নামের সাইবার গোষ্ঠী মোসাদের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইসরায়েলি সরকারের জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের আন্তর্জাতিক বিষয়ক বর্তমান প্রধান ডেবোরা ওপেনহাইমারের ইমেল অ্যাকাউন্ট থেকে এক লক্ষেরও বেশি গোপনীয় নথি ফাঁস করেছিল।

হ্যাকার গোষ্ঠীটি বলেছে, তাদের এই অনুপ্রবেশের মাধ্যমে কয়েক দশকের জায়নবাদী প্রচারণা, গণমাধ্যম কারসাজি এবং বিশ্ব জনমত দমনের উদ্দেশ্যে পরিচালিত গোপন অভিযান উন্মোচিত হয়েছে।

হ্যাকাররা আরও জানিয়েছে যে, “এই দুঃসাহসিক অভিযানের ফলে আমরা তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষেরও বেশি সংবেদনশীল ইমেইল উদ্ধার করেছি, যা এখন জনসাধারণের উন্মুক্ত করে দেওয়া হবে।

তারা আরও দাবি করেছেন যে, এই নথিগুলো “বিশ্বাসঘাতক সহযোগিতা থেকে শুরু করে গণমাধ্যম পরিকল্পনা এবং বিভিন্ন দেশের বিরুদ্ধে পরিকল্পিত গোপন অভিযান পর্যন্ত জায়নবাদ ও তার বৈশ্বিক প্রভাব নেটওয়ার্কের আসল চেহারা উন্মোচন করা হবে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, তেল কোম্পানি, সৌদি আরব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন