হরতালের সমর্থনে রাঙামাটি শহরে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল

Jamayat-08.12.13

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে রাঙামাটি শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। রোববার রাত পৌনে নয়টার দিকে শহরের বনরূপা বাজারে হঠাৎ করেই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করে দলটি।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে পেট্টোল পাম্প চত্বরের সামনে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের পাশের রাস্তায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারি নুর মোহাম্মদ ও রাঙামাটি পৌর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি এডভোকেট হারুনুর রশিদ হারুন।

সমাবেশে বক্তারা বলেন, আব্দুল কাদের মোল্লাকে যদি বিনা দোষে ফাঁসি দেওয়া হয় তাহলে সারাদেশে যে দাবানল জ্বলে উঠবে সেটা নিভানোর ক্ষমতা বর্তমান সরকারের নেই। বক্তারা অভিলম্বে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাসহ সকল রাজ বন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন