৮৫ মিনিটে সাঁতরে কুতুবদিয়া চ্যানেল পার


বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম দুঃসাহসিক ওয়াটার স্পোর্টস ইভেন্ট।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পেকুয়ার মগনামা জেটি ঘাট থেকে চ্যানেল সুইমিং প্রতিযোগিতায় ১৫ জন সাহসী সাতারু কুতুবদিয়া বড়ঘোপ জেটি ঘাটে ওঠেন।
জোয়ার-ভাটার টানে প্রায় ৫ কিলোমিটার চ্যানেল সাঁতরে ৮৫ মিনিটে বড়ঘোপ ঘাটে উঠে প্রথম হন সী হর্স খ্যাত সাইফুল ইসলাম রাসেল। তিনি ৭ বার বাংলা পাড়ি দিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সাঁতারেও তিনি অংশ নিয়ে সাফল্যের সাক্ষর রাখেন।
ইভেন্টটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর উপদেষ্টা শিমুল চৌধুরী। সকাল ১১টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, যেখানে অংশগ্রহণকারী সাতারুরা প্রদর্শন করেন অসাধারণ দক্ষতা ও মানসিক দৃঢ়তা।
সাঁতারে দ্বিতীয় হন আব্দুল মতিন।তিনি সময় নেন ১ ঘন্টা ৪৫মিনিট এবং ২ ঘন্টা ১০ মিনিটে তৃতীয় হন সাখাওয়াত হোসেন সাকিব।
উল্লেখ্য, অংশগ্রহণকারী সাতারুদের মধ্যে অনেকেই সফলভাবে বাংলা চ্যানেল পার এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তাদের।
আয়োজক কমিটির সমন্বয়ক জিহাদ হোসেন বলেন, আমরা তরুণ প্রজন্মকে সাতারে উৎসাহিত করতে চাই, তাদের সাহস ও শারীরিক সক্ষমতার বিকাশে কাজ করতে চাই। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন জেলায় এমন আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।
পরে বিজয়ী ৩ জনকে পুরুস্কার প্রদান করা হয়।

















