কচ্ছপিয়ায় বাল্যবিবাহের দায়ে মা ও চাচাত ভাইয়ের ৬ মাসের জেল

fec-image

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়াতে বাল্য বিবাহের দায়ে একটি বিয়ে বাড়িতে অভিযান চালিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রনয় চাকমা।

শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের আগে ইউএনও’র অভিযানের খবর পেয়ে একই এলাকা ছোট জামছড়ির মনিরুজ্জামানের পুত্র, বর সাকের উল্লাহ নব বধুকে রেখে পালিয়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ইউএনও প্রনয় চাকমা জানান, ওই এলাকার আবদুর রহিমের মেয়ে, আসমাউল হোসনা (১৪) কে বাল্য বিবাহ দিচ্ছে, এমন সংবাদের প্রেক্ষিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে, ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন তিনি।

ইউএনও প্রনয় চাকমা বলেন, ওই বাল্যবিবাহটি বন্ধ করে দেওয়ার পরে, কনের মা, মিনারা বেগম ও কনের চাচাত ভাইকে বাল্যবিবাহে সহায়তার দায়ে ভ্রাম্যমান আদালত ৬ মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন