মাটিরাঙ্গার ঘটনায় বিজিবি’র ব্যাখ্যা

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙায় গাছ কাটাকে কেন্দ্র করে সংর্ঘষে ৪০ বিজিবি‘র সদস্য শাওনসহ পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙা সদরের অদুরে গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর বাজার থেকে ১০০ গজ দক্ষিণে বিজিবি’র একটি টহল দল অবৈধ কাঠ পাচাররোধে ব্যবস্থা নিলে বেসামরিক স্থানীয় লোকজন বিজিবি টহল দলকে ঘিরে ধরে। এতে বিজিবি টহল দল ও বেসামরিক জনগণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
 
উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি’র এক রাউন্ড ফাঁকা ফায়ার ও ধাক্কাধাক্কির রেশ ধরে এক পর্যায়ে বেসামরিক লোকজন বিজিবি’র অস্ত্র ছিনিয়ে নিয়ে অনিয়ন্ত্রিতভাবে গুলি বর্ষণ করে। আলোচ্য ঘটনায় বিজিবি’র সিপাহী শাওন ও ৫ জন বেসামরিক জনগনের গায়ে গুলি লাগে। ফলশ্রুতিতে বিজিবি সদস্য শাওন ও বেসামরিক ৪ জন মৃত্যুবরণ করে
 
এর প্রেক্ষিতে বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তারা জানান।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন