কাপ্তাইয়ে ছাত্রলীগের মানববন্ধন

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কাপ্তাই বড়ইছড়িতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১২টায়  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অংশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওপর হামলা প্রতিবাদ করা হয় এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ছাত্রনেতা নিজাম উদ্দিন ফরহাদের সঞ্চলনায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা রফিকুল ইসলাম সুমন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা (ধনা), কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাবেক সহ সভাপতি বাবলু বিশ্বাস অমিত, সাবেকসহ সভাপতি আল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মানববন্ধনে বক্তারা ছাত্রদলের যে কোন অনৈতিক কর্মকাণ্ড কাপ্তাই উপজেলায় হতে দেবেনা বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, ছা, ছাত্রলীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন