চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে শিশুর লাশ উদ্ধার


চকরিয়ায় মাতামুহুরী নদীতে থেকে মোহাম্মদ আনাছ নামে ৭মাস বয়সী এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ নভ্ম্বের) ভোরে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি স্টেশনস্থ মাতামুহুরী নদীর পয়েন্ট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু আনাছ উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোসাইন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোসাইন আলী মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন। রাতে শিশুটি খুব জোরে কান্নাকাটি করেছিল। তবে স্থানীয়দের ধারণা, বাবা-মার অজান্তে শিশুটিকে কেউ নদীতে ফেলে দেন। বুধবার ভোরে কাকারা মাঝের ফাঁড়ি স্টেশন জামে মসজিদের কয়েকজন মুসল্লি শিশুটিকে মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় দেখতে পাই। ওই শিশুটিকে স্থানীয় টমটম চালক আবু বক্কর নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুর পরিচয়ের সন্ধান মেলে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

















