ঈদগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২০)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ দুইটি স্বজনেরা নিয়ে গেছে।

স্থানীয় সমাজকর্মী কাইয়ুম উদ্দিন জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন স্টেশন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনায় সর্বত্র শোক বিরাজ করছে।

এলাকাবাসী জানিয়েছে, পরিবারের অনাপত্তির ভিত্তিতে লাশের দাফন প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কাভার্ডভ্যান, নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন