রাঙামাটিতে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ


বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও নৈরাজ্যর প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙামাটিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে যুবলীগ। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জেলা যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতি বলেন, বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে। দেশের জনগণের সমর্থন হারিয়ে তারা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এখনই সময় তাদের প্রতিহত করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সকলে মিলেমিশে কাজ করার।
এসময় জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজলসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এর আগে সংগঠনটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়।

















