চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

fec-image

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকা থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সোহেলের বাড়ি কুমিল্লায়। তিনি দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া উপজেলার প্রত্যান্তঞ্চলে ফেরি করে জীবন-জীবিকা নির্বাহ করতেন। তবে এখন তিনি চট্টগ্রাম মহানগীরতে ফেরি করে জিনিসি বিক্রি করেন।

নিহতের সহকর্মীরা জানান, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রবিবার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়ানাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন