মহান বিজয় দিবসে রাঙামাটিতে জামায়াতের আলোচনা সভা

fec-image

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে জামায়াত ইসলাম আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাঙামাটি পৌর জামায়াতের উদ্যােগে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল আলিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে ক্ষমতায় ঠিকে ছিলো। বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে।

আমির আরও বলেন, জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলবো। যেখানে সকল বৈষম্যর উর্দ্ধে উঠে সুখি, শান্তি, সম্প্রতিময় সোনার বাংলাদেশ রচিত হবে। আমির এ সময় মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

রাঙামাটি পৌর জামায়াতের আমির ও জেলা শূরা সদস্য মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলার শূরা সদস্য এ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহর পরিচালনায় এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী মানছুরুল হক, পৌর জামায়াতের দায়িত্বশীল সদস্য মো. সাজ্জাদুল ইসলাম, মো.জয়নাল আবেদীন, মো. আহমদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন