৫ আগস্ট সকলে সর্তক থাকার নির্দেশ

কাপ্তাই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুধবার (৩০ জুলাই) মাসিক আইন শৃঙ্খলা সভা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র এর সভাপতিত্বে কিন্নরী হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় ৫ আগস্ট সকলকে সর্তক থাকার অনুরোধ করেছে পুলিশ। এই দিনে যেন কেউ অঘটন না ঘটাতে পারে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার তাগিদ দিয়ে সভায় বক্তব্যে রাখেন কাপ্তাই থানার ওসি মো.মাসুদ।

সভার শুরুতেই, কাপ্তাই উপজেলায় লোডশেডিং, মাদক, চুরি ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে আটক বিষয়ে আলোচনা করা হয়। লোডশেডিংয়ের বিষয়টি সভায় তুলে ধরেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন।

কাপ্তাই থানার ওসি মো.মাসুদ ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ছাড়াও সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা থানার ওসি কামাল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, ডা. রুইহলা অং মারমা, হেডম্যান থোয়াই অং মারমাসহ প্রমুখ।

পরে কাপ্তাইয়ের নির্বাহী অফিসার মো. রুহুল আমিন অসুস্থ থাকায় তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদ। এসময় কাপ্তাই আইনশৃঙ্খলা কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন