কক্সবাজারের ৫ জেলেকে এখনো ফেরত দেয়নি আরকান আর্মি

fec-image

কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনায় মাছ শিকারে যাওয়া নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। এ ঘটনার ১ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো জানা যায়নি তাদের ফেরত দেওয়ার কোন খবর।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে নাফনদী মোহনার নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকায় ইঞ্চিল চালিত নৌকা যোগে নাফনদীর মোহনায় ছোট্ট জাল দিয়ে মাছ শিকারে যান ৫ জেলে। ওই সময় আরাকান আর্মিও সদস্যরা স্পিড বোটে এসে অস্ত্রেও মুখে তাদের নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, শাহ পরীর দ্বীপের মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), মো. ইলিয়াসের ছেলে আক্কাস আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। তারা সকলেই টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম জানান, ইঞ্চিল চালিত নৌকা যোগে নাফনদীর মোহনায় ছোট্ট জাল দিয়ে মাছ শিকারে যান ৫ জেলে। ওই সময় আরাকান আর্মিও সদস্যরা স্পিড বোটে এসে অস্ত্রেও মুখে তাদের নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত আছেন। তা সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে এখনো তাদের খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন