৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

কাপ্তাইয়ে বিএনপির আলোচনা সভা

fec-image

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১আগস্ট) বিকাল ৪টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হল রুম এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছেসেবক দল সদস্য সচিব মো রফিকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে স্বেচ্ছাসেবক দল কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক মো
. জাকির হোসেন।

প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু। এ সময় তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।আগামিতে বিজয়ী হয়ে দেশকে সুন্দর ও সমৃদ্ধ করতে হবে। দলের স্বার্থে কাজ করে দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সেচ্ছেসেবক দলের সিনিয়র যুগ্নসম্পাদক আব্দুল আহাদ সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন,সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিঃ যুগ্ন সম্পাদক মো. আলী বাবর, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সম্পাদক ইয়াছিন মামুন । 

এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু নাসের, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকু,রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু নাছির,সিঃ যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সাকু,যুগ্ন আহবায়ক আরজ হোসেন সুমন,সিঃ যুগ্ম আহবায়ক আবুল কালাম ছগির , কাপ্তাই উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু,যুগ্ন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,

জেলা স্বেচ্ছাসেবক দলের কায়সার, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফরম সভাপতি রাজন রক্ষীত, সদস্য আমীর সোহেল সাজ্জদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক বাবু সুমন মারমা, মোঃ ইকবাল হোসেন, আবু ইউছুফ, ও প্রিয়তোষ চৌধুরী, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মো. ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন