তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির এই জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে প্রতিবেশি দেশ ভারত। ভারতের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে এক টুইট বার্তা এই অভিনন্দন জানান।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’
নরেন্দ্র মোদি লেখেন, ‘এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।
বাংলাদেশের নতুন সরকারের সাথে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম।’

















