কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলায় ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫)  উল্টে গিয়ে চালক . আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন।

সোমবার (০৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে বান্দরবানের উদ্দেশ্যে যাওয়ার পথে  ৩ টনের মিনি ট্রাকটি রাইখালির কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে গিয়ে ঘটনাস্থলে চালক নিহত হন। মিহত চালক আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর আকনপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মরদেহটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে যোগ করেন ওসি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন