চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগে চোলাই মদ, গ্রেপ্তার ২

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে চালিয়ে ২নং রাইখালী ইউপি হতে চোলাইমদসহ দুই পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে রাইখালী কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে অভিনব পন্থায় স্যালাইন ব্যাগ ভর্তি ১৮ লিটার চোলাইমদসহ খাদিজা আক্তার(৩৫)ও তানিয়া আক্তার (৪০) কে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চট্টগ্রাম মহানগর খুলশী আম বাগান এলাকায় বসবাস করে।

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের জানান, থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চন্দ্রঘোনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন