বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল বন বিভাগ

fec-image

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ স্পেশাল টিম মানিকছড়ি হতে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে।

শনিবার বেলা শাড়ে বারটায় রাঙামাটি সদর রেঞ্জ গোপন সুত্রে খবর পেয়ে এটি উদ্বার করে।

রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, কিছু অসাধু ব্যক্তি এ বিরল প্রজাতির কচ্ছপটি বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে। এসময় সদর বন বিভাগের স্পেশাল টিম ঘটনাস্থল হতে কচ্ছপটি উদ্বার করে। এটির ওজন সাড়ে তিন কেজি। দৈঘ্য ১৪ ইঞ্চি, প্রস্ত ১২ ইঞ্চি ।

পরে বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় এটি কাপ্তাই রেঞ্জের লোকজন কর্ণফুলী নদীতে অবমুক্ত করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন