টেকনাফে সুস্বাস্থ্য-সুশিক্ষা বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সুস্বাস্থ্য-সুশিক্ষা বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) এ প্রশিক্ষণ শেষ হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা) হুমায়ুন কবির, বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ, টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, প্রধান প্রশিক্ষক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বখতিয়ার আলম, টেকনাফ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনম আব্দুল্লাহ নোমান।
প্রশিক্ষণে ৩ ব্যাচে ৯০ জন শিক্ষক প্রশিক্ষণ প্রদান করবে বলে শিক্ষা অফিস সূত্রে জানা যায়।


















