দুঘর্টনার র্দীঘ ১২দিন পর মারা গেলেন খাগড়াছড়ির সরকারি কর্মকতা পূর্ণধর চাকমা

mrittu-sm20130505042026

দুলাল হোসেন,খাগড়াছড়ি:
দুঘর্টনার পর ১২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শুক্রবার সকালে মারা গেলেন খাগড়াছড়ি জেলা ট্রেজারি অফিসের সুপাররেন্ডেন্ট পূর্ণ ধর চাকমা(৫২)। দুঘর্টনার পর চিকিৎসারত অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে মারা যান। আদালত সড়ক এলাকায় গত ১৭ জুন বিকেলে জেলা কারাগারের পিকআপ গাড়িতে নং-খাগড়াছড়ি-১১-০০০৯  দূর্ঘটনার শিকার হন। এতে ৩জন গুরুত্বর  আহত হয়েছিল। 

আহত জেলা ট্রেজারি অফিসের সুপাররেন্ডেন্ট পূর্ণ ধর চাকমা (৫২) কে  চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক সিএসসিআর’এ চিকিৎসা নেন। এইখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, জেলা কারাগারের পিকাআপটি জেলা প্রসাশক কার্যালয়ের নেজারত শাখার দার্য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনডিসি অঞ্জন কুমার সরকার চালিয়েছিলেন। এঘটনার পর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মোজাম্মেল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এনডিসি অঞ্জন কুমার সরকারকে তদন্তের আগেই সরিয়ে নিয়ে জেলা প্রশাসন সমর কান্তি বসাককে এপদে নতুন দায়িত্ব দেন।

এদিকে পূর্ণ ধর চাকমা আহত হওয়ার পর থেকে তার চিকিৎসার সার্বিক দার্য়িত্ব গ্রহণ করে জেলা প্রশাসন। চট্টগ্রাম থেকে পোষ্টমডেম শেষে বিকেলে পূর্ণ ধর চাকমার লাশ খাগড়াছড়িস্থ তার নিজ বাড়ি মধুপুর গ্রামে নিয়ে আসলে তাকে একনজর দেখার জন্য লোকজন প্রচন্ড ভিড় করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন