চকরিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

fec-image

কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ৪৩৫টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৪৩৫ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচির উদ্বোধন করেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম.আবদুর রহিম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দীন আহমদ, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেশিওলজি) ডা. মো: মামুন অর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এস এম সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিষ্ট (ইপিআই) পলাশ সুশীলসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৩৪ টি অস্থায়ী এবং হাসপাতালের ১টি স্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ৪৩৫টি কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। ​চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল কর্মসূচীর আওতায় ৯৯ হাজার ৯শত ২৬ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করে যাচ্ছেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের ক্যাপসুল এবং ​১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন