Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাটিরাঙ্গায় জলপাহাড়সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

mati2

সিনিয়র স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলাদেশ ধাবমান বাঘের মতো উন্নতির দিকে এগুচ্ছে উল্লেখ করে বলেন, সরকারের এ উন্নয়ন কাজে সরকারী বিভিন্ন কর্মকর্তাদের অবদান অনেক বেশী। মাঠ প্রশাসনের সৎ ও নিবেদীতপ্রাণ কর্মকর্তাদের কারণেই দেশ দিন দিন উন্নয়তির স্বর্ণ শিখর স্পর্শ করছে। সরকারের গৃহিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আরো বেশী আন্তরিক হওয়ার আহবান জানান।

তিনি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ রেস্ট হাউজ, মাটিরাঙ্গা মারমা ছাত্র সংসদ ভবন ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিনোদনমূলক পার্ক জলপাহাড় উদ্বোধন শেষে মাটিরাঙ্গা জলপাহাড় অডিটোরিয়াম মিলনায়নে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জজামান বকাউল‘র বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইমরুল কায়েস।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জজামান বকাউল কর্তৃক রচিত মাটিরাঙ্গার তথ্য সম্বলিত বই ‘মাটিরাঙ্গা’র মোড়ক উন্মোচন করেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জজামান বকাউলকে সৎ ও মেধাবী কর্মকর্তা উল্লেখ করে বলেন, এখানে যোগদানের অল্প সময়ের মধ্যে তিনি সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে যে আন্তরিকতার পরিচয় দিয়ে তা নি:সন্দেহে প্রশংসনীয়। মাটিরাঙ্গায় বিনোদনমূলক পার্ক ‘জলপাহাড়’ তাঁর অনন্য কির্তি হয়ে মানুষের হৃদয়ে থাকবে। তিনি মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের তাঁর পদাঙ্ক অনুসরণের আহবান জানান।

বিদায়ী বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জজামান বকাউল তার কর্মকালীন সময়ে সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন মহলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাটিরাঙ্গা থেকে আমি যা শিখেছি বা পেয়েছি বিনিময়ে কিছুই দিতে পারিনি। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে আমি কিছু করার চেষ্টা করেছি মাত্র। যা অর্জন সবই মাটিরাঙ্গাবাসীর আর সব ব্যার্থতা শুধুই আমার।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ বেপারী, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্যের সহধর্মীণি মিসেস মল্লিকা ত্রিপুরা, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জজামান বকাউল‘র সহধর্মীণি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতররূপা চাকমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্যা মারমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল ও তার সহধর্মীণির হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন