আলীকদমে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

fec-image

‎‎১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১ মে) উপলক্ষে বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়। র‍্যালীটি উপজেলার চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

‎আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আলীকদম উপজেলার আহ্বায়ক মোঃ ছুরুত আলমের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুরুল আফছার ছোটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল কালাম।

‎আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও তৈন মৌজার হেডম্যান মংক্যনু মার্মা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.রিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশর, সেচ্চাসেবক দলের সদস্য সচিব সন্তুষ কান্তি দাস,কৃষক দলের সদস্য সচিব মোঃ আব্দু শুক্কুর এবং সদর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ,মহিলা দলের সেক্রেটারি রেহেনা বেগম,যুব দলের সাবেক সাংগঠনিক যুবনেতা মোঃ মোস্তফা কামাল, সাবেক ছাত্রদল সভাপতি সরুয়ার জাহানসহ প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন,শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান। শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শ্রমজীবী মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষার শ্রমিক শ্রেণির ন্যায্য মজুরি, কর্মঘণ্টা হ্রাস ও মর্যাদার স্বীকৃতি আদায়ে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন,শ্রমিকের অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা ও সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন