Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজার সদর থানায় ১১ জন আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ আসামিকে আটক করেছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান খাঁন এর নেতৃত্ব অভিযানে ছিলেন, পুলিশ পরিদর্শক (অপারেশন এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মো. মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই রাজিব আবুল কালাম, এসআই প্রদীপ চন্দ্র, এসআই আরিফ উল্লাহ, এসআই রাজিব পৌদ্দার, এসআই সনজীত চন্দ্র নাথ, এএসআই

দ্বীন মোহাম্মদ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান খান বলেন, বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন