কাপ্তাই ন্যাশনাল পার্ক কত সুন্দর চোখে না দেখলে বোঝা যাবে না : সচিব ড. ফারহিনা আহমেদ

fec-image

পরিবেশ, বন ও জল বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, ‌’রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্ক বাংলাদেশের মধ্যে অনেক মনমুগ্ধকর পরিবেশ। এ পার্ক বিভিন্ন প্রজাতির গাছ ও বন্যপ্রাণীতে ভরপুর। কাপ্তাই ন্যাশনাল পার্ক কত সুন্দর নিজ চোখে না দেখলে বুঝা যাবে না।’

বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি সরকারি সফরে এসে কাপ্তাই ন্যাশনাল পার্ক ও কর্ণফুলী রেঞ্জে পরিদর্শন কালে তিনি কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট শতবর্ষি ১৯২৭ সালের সেগুন গাছ দেখে ভূয়সী প্রশংসা করেন।

তিনি কাপ্তাই রেঞ্জ ও কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন এএনআর বাগান পরিদর্শন করেন। এছাড়া বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই এলপিসি ফার্নিচার এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেএবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং কাজের গতি দেখে সকলকে উৎসহ প্রদান করেন।

এর আগে দক্ষিণ বন বিভাগ রাঙামাটি কাপ্তাই সামাজিক বনায়ন আগর চাষীরা তাঁদের আগর গাছ মেয়াদ শেষ ও কর্তন বিষয় সচিবের সাথে কথা বলেন। সচিব আগর চাষির বিভিন্ন কথা শুনেন এবং আগর কর্তন বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন