কাপ্তাইয়ে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


কাপ্তাই উপজেলা কৃষক দলের আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কাপ্তাই নতুন বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হাসান মাসুদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. নুরল হক বাঁচা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা।
এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ড. রহমত উল্লাহ, যুগ্ম-সম্পাদক দিলদার হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, উপজেলা মহিলা দল সভাপতি পারুল আক্তার।
বক্তব্য রাখেন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক, সহ-সভাপতি মো. ইসমাইল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, ইউনিয়ন যুবদল সম্পাদক সালাউদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো. খোকনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত করেন হাফেজ সালাউদ্দিন।

















