কুতুবদিয়ায় আবারো পুকুরে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে আব্রাহাম নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং শাহ আলম সিকদার পাড়ায় এ পানি ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুরে ওই গ্রামের নাজের হোসেনের ছেলে আব্রাহাম বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। এসময় তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান ।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, শিশুর মৃত্যু
Facebook Comment

















