টেকনাফে তিন লাখ পিস ইয়াবাসহ নৌকা জব্দ, মানপাচার মামলার আসামী গ্রেপ্তার

t 2

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় বিজিবি অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে । এ চালানটি বিজিবির সর্ব বৃহৎ উদ্ধার হওয়া ইয়াবার চালান বলে জানায় বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার রাতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে এ ইয়াবার চালান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টহল দল নাফ নদীর মোহনা ঘোলার চর এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদে বিজিবি অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে দুইটি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো গণনা করে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা বলে জানায়।

৪২ বর্ডার র্গাড ব্যাটিলয়ান অধিনায়ক লেঃ কর্নেল আবু জার আল জাহিদ জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এসকল মাদক ধ্বংস করা হবে বলে তিনি জানান ।

t 1

অন্যদিকে, টেকনাফে অস্ত্র, মাদক ও মানবপাচার মামলার দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হল- মানবপাচার মামলার পলাতক আসামী নজির আলীর ছেলে জাহেদ হোসেন (৩০) ও অস্ত্র ও মাদক মামলার আসামী মৃত ছৈয়দুর রহমানের ছেলে শহিদুল বশর (৩৮)। তাদের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ৩টি ওয়ারেন্ট রয়েছে। তাদের ঐ মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন