থানচিতে বৈষম্যহীন সমাজ নির্মাণের শপথ অনুষ্ঠিত


বাংলাদেশ সরকারের নির্দেশনায় সারা দেশের মত বান্দরবানের থানচি উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সমবেত শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত থেকে জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ গ্রহণ করা হয়।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পর্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে (ওসমানী মিলনায়তন) হতে একযোগে শপথ বাক্য পাঠ থেকে সরাসরি প্রদর্শনের আয়োজন করেন উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল ।
কেন্দ্রীয় ওসমানী মিলনায়তন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জুলাই বিপ্লব ২০২৪ এর এর নানা ঘটনার সচিত্র প্রতিবেদন আলোকচিত্র প্রদর্শণ করা হয়। পরে উপস্থিত সকলে জুলাই বিপ্লবকে ধারণ ও লালন করে লাখো কন্ঠের ন্যায় সারাদেশের সাথে থানচির একযোগে উন্নত সমাজ গঠনে শপথ গ্রহণ করেন এবং সকলকে জুলাই শক্তিতে বলিয়ান হতে উদ্বুদ্ধ করেন।
অন্যান্যদের মধ্যে শপথ বাক্য পাঠ করে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, থানা উপপরিদর্শক হোসেন মাসুদ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার আমির হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে সহকারী অফিস প্রধান মো. এমরান হোসেন যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, এছাড়াও উপজেলা বিএনপি, জামায়াত, গণ সংহতি আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, ছাত্রনেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

















