নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ফুটবল দল বাইশারী ইউনিয়ন ফুটল দলকে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

সোমবার (২৫ জুন) বিকাল ৪ টায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় বাইশারী ইউনিয়ন ফুটবল দল বনাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথমার্ধের কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে সদর ইউনিয়ন পর পর বাইশারী ইউনিয়নকে ২টি গোল করে খেলাকে এগিয়ে নিয়ে যায়। খেলা শেষ হওয়া পর্যন্ত বাইশারী ইউনিয়ন ফুটবল দল আর কোন ধরনের গোল করতে না পারায় সদর ইউনিয়ন ফুটবল দল ২ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু মংলা মার্মা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল হোছাইন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবদুস সাত্তার, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি এনকে রাসেদ ইউপি সদস্য বেলাল, আবু তাহের প্রমুখ।

খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার মো. হোসেন ও তার দুই সহযোগী। ধারা ভাষ্যকার ছিলেন জসিম উদদীন

খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ান দলকে ট্রপি তুলে দেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন