Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে চোরাই কাঠ আটক

Bgb news pic

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন লেম্বুছড়ি বিওপি এলাকা থেকে চোরাই সেগুন কাঠ আটক করেছে বিজিবি।

গতকাল রোববার ছাগলখাইয়া সিআইও ক্যাম্পের একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিকনছড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ ঘনফুট অবৈধ গোল সেগুন কাঠ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ পাঁচ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আবু তাহের। আটককৃত কাঠ গিলাতী বনবিটে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন