মাদক যুব সমাজ ধ্বংসের মুল কারণ : ক্যওসিং মং


মাদক আমাদের কোনো উপকার করতে পারে না। মাদক হচ্ছে যুব সমাজকে ধ্বংসের মুল কারণ। এই মাদকের ব্যবহার বন্ধ করতে হলে প্রথমে এর বিরুদ্ধে জন সচেতনতা বাড়াতে হবে। রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং ২ আগস্ট কাপ্তাইয়ে একটি মাদকবিরোধী র্যালী ও সমাবেশে অংশ নিয়ে একথা বলেন। যারা মাদক তৈরি করেন তাদেরকে বিকল্প পেশায় নিয়োজিত করার চেষ্টা করতে হবে বলেও তিনি অভিমত দেন।
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিৎমরম মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই ৩নং চিৎমরম বাজারে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মংসুইছাইং এর সঞ্চালনায় চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যংসিংমং মারমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো নাজমুল হাসান।
বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, চিৎমরম ইউনিয়ন চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ইসলামি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হলাথোয়াই খই মারমা,চিৎমরম আবাসিক স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ক্যপ্রু চৌধুরী প্রমুখ।
পরে জেলা পরিষদের অর্থায়নে মাদক তৈরি বন্ধ করে স্বাভাবিক কাজে ফিরে আসা ২২ জনকে ৫ হাজার টাকা করে বিতরণ, ২০ জন জেলেকে জাল প্রদান এবং তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ করে।

















