শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই দলের ফলাফল নিস্পত্তি হয় সুপার ওভারে।
শুক্রবার ( ২১ নভেম্বর ) বাংলাদেশের একাধিক ভুলের কারণে ম্যাচ সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলে ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র ১ রান, ভারতীয় বোলার ওয়াইড দিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করে দেয়।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম শুরুটা ভালো করলেও ৪.২ ওভারে ৪৩ রান তুলে জিসান ১৪ বলে ২৬ রান করে আউট হন। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও সোহান একপ্রান্ত ধরে রেখে খেলেন, ৪৬ বলে ৬৫ রান করে আউট হন।
মাঝের সারিতে জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনি ব্যর্থ হলেও শেষদিকে ঝড়ো ব্যাটিং করে মেহেরব ও ইয়াসির রাব্বি দলকে দুশরার কাছাকাছি পৌঁছে দেন। ২০ ওভারে ছয় উইকেটে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।
২০১৯ সালের পর আবারও ফাইনালে বাংলাদেশ। এবার তাদের লক্ষ্য ট্রফি জয়ে।

















