৮৩দিন পর অবশেষ ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

fec-image

বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে ডুবে যাওয়া ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি দুই মাস ২৩ দিন পর ভেসে উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি পর্যটন করপোরেশনের নৌযান ঘাটের টোল আদায়কারী মো. ফখরুল ইসলাম।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় সেতুটির পাটাতন ভেসে ওঠে। আজ সকাল থেকেই সেতুর পাটাতন মুছা ও মেরামতের কাজ করেছেন পর্যটন কর্তৃপক্ষের শ্রমিকরা। সেতুতে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে আপাতত পর্যটকদের কাছ থেকে টিকিটের মূল্য নেওয়া হচ্ছে না।

পর্যটন কর্পোরেশনের এ কর্মকর্তা আরও বলেন, আগামী সপ্তাহে সেতুটি রং করা হবে। ঝুলন্ত সেতুটির ক্যাবলও পরিক্ষা- নিরিক্ষা করা হচ্ছে।

প্রতি বছর কয়েক লাখ পর্যটক এ ঝুলন্ত সেতুটি দেখতে রাঙামাটিতে ছুটে আসেন। পর্যটন করপোরেশনও এ সেতু থেকে কয়েক লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

স্থানীয় ও পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিলো সেতুটি যেন আর উঁচু করা হয় যাতে হ্রদের পানিতে তলিয়ে না যায়। সেতুটি সংস্কারে চলতি বছরে পর্যটন করপোরেশন একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে।

প্রসঙ্গত, প্রতিবছরই কাপ্তাই হ্রদে পানি বেড়ে গেলে ডুবে যায় ঝুলন্ত সেতুটি। এ বছর ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে ছিল সেতুটি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন