আলীকদমে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

fec-image

‎বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে যৌথবাহিনীর মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

‎আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মনজুর আলম এর নেতৃীত্বে ৩১ বীর আলীকদম সেনাজোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীম এর নেতৃীত্বাধীন সি-টাইপ বিশেষ টহল দল এবং আলীকদম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারা অনুযায়ী অবৈধ মাটি কাটার অপরাধে মাটি কাটার দেখাশুনার দায়িত্বে থাকা মো. আবু হানিফ (২৩) কে আটক করে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ডাম্পার ট্রাক (৩টি নম্বরবিহীন, ১টি চট্টমেট্রো-য়-৫০১ এবং ১টি অনটেস্ট-৩৭৫) ও ৩টি ছোট স্ক্যাভেটর জব্দ করা হয়। প্রতিটি ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতিটি স্ক্যাভেটরের মালিককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

‎অভিযুক্ত ব্যক্তি ও জব্দকৃত যানবাহন আলীকদম থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

‎উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনাস্থলের মাটি কাটার দায়িত্বে ছিলেন আলীকদম ইউনিয়ন যুবদলের নেতা মো. ইলিয়াছ শিকদার ও মোঃ আবু হানিফ বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন