আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা এলাকায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

‎বুধবার (২৯ এপ্রিল) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইপিআই টিকাদান কেন্দ্র তথ্য সূত্রে জানা যায় ৬ মাস বয়স থেকে ১৫ বছর শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় টিকা ক্যাম্পিং মাধ্যমে ১ হাজার ৭০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

‎স্বাস্হ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে দুইটি মেডিক্যাল টিম পৌয়ামুহুরী ও কুরুকপাতা এলাকায় পৃথকভাবে টিকাদান ও প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।হাম- রুবেলার টিকাদান কার্যক্রম গত ২০ তারিখ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় এখন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচে মোট ৫ হাজার ১৭৯ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। পুরো কার্যক্রমে মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২৭৮ জন।

‎দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী,স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে টিকাদান,প্রাথমিক চিকিৎসা সেবা জোরদার করতে আজকে থেকে মেডিকেল টিম কাজ করছে বলে জানা গেছে।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় টিকাদানের পাশাপাশি শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে, যাতে করে হাম-রুবেলা রোগের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন