ঈদগাঁও পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন— ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আউলিয়াবাদ এলাকার আমিনা খাতুন (৪২) এবং চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জনতলীর মো. ওসমান (১৯)।
ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ফরিদা ইয়াসমিনের নির্দেশে এসআই বদিউল আলমের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে গাঁজা বহনে জড়িত ২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়।

















