উখিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার


উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ
সোমবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নে ভালুকিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও ইয়াবা জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ আশপাশ এলাকা তল্লাশি করে দুইটি দেশীয় অস্ত্র ও ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরাধী অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে (১৪ জুন) রামু থেকে অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারের সময় দুই রোহিঙ্গাকে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলিসহ আটক করে উখিয়া থানা পুলিশ।

















