কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২২টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২২টি কেন্দ্রে কোনো ধরনের হট্টগোল ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রশাসনের কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে প্রশাসনকে ধন্যবাদ জানান। কাপ্তাই উপজেলা নির্বাচনে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি ছিল বেশি। নারীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোট দেন।

কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৮৫ বছর বয়সী অসুস্থ বৃদ্ধা আম্বিয়া খাতুন, অন্ধ শহিদুল্লা এবং প্রতিবন্ধী মনোয়ারা বেগম  ভোট দিতে আত্মীয়-স্বজনদের সঙ্গে কেন্দ্রে এসেছেন।

কাপ্তাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হোসেন এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার তীর্থ জিৎ রায় জানান, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

কাপ্তাই উপজেলার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং সদস্য সচিব মো. দিলদার হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। আমরা প্রশাসনসহ সকল জনগণের সহযোগিতা পাচ্ছি। ইনশাল্লাহ, কাপ্তাইয়ে দিন শেষে ধানের শীষের বিজয় হবে।

কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার ২২টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সব শ্রেণি-পেশার মানুষ ভোট দেন। উল্লেখ্য, ২৯৯ নম্বর আসনে ধানের শীষের প্রার্থী ছাড়া শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছিল তুলনামূলকভাবে সাধারণ।

৫টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫১৮ জন।

২২টি ভোটকেন্দ্রের ১০০টি পোলিং বুথে ২২ জন প্রিসাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, নির্বাচন, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন